গায়ের রংটা কালো বলে দেয় না মানুষ দাম, গাঁয়ের মানুষ দিলো আমায় কালো মেয়ে নাম।
বাবার চোখে রাণী আমি মায়ের চোখের মণী,
পাড়াপড়শি এসব দেখে করে কানাকানি।
মুখ বাঁকিয়ে বলল সেদিন পাশের বাড়ির বুড়ি, দাও না কেন মেয়ের বিয়ে বয়স হইলো কুড়ি?
মৃদু সুরে বলল মায়ে দেখতে আসে বর, দেখার পরে বলে ওরা এখান হতে সর।
বুঝে গেছি এই সমাজে রং এর হয় বিচার,
শুনতে হয় রোজ নানান কথা কালো মেয়ে আমার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন