শহরে রাজনৈতিক বাড়াবাড়ি শেষ হলে একটু জানাবেন।
আমরা দু’জন একটু প্রেমের কথাটথা বলব।
এমন গুরুগম্ভীর বাড়াবাড়ির মধ্যে
ভালোবাসার কথা বলতে গেলেই
কেমন একটা অপরাধী মনে হয় নিজেকে।
চারপাশে স্লোগান,
মাইক,
চায়ের দোকানে গরম আলোচনা,
আর মাঝেমাঝে হঠাৎ হঠাৎ শ্লোগানের ভেতর কাঁচ ভাঙার শব্দ।
তার মাঝেও আমার মাথায় আসে,
তুমি আজ চুল খোলা রেখেছো কি না।
বুঝলে?
এই শহরে এখন প্রেম মানেই ভুল সময়ে ভুল অনুভব।
তবু তোমাকে বলেই ফেলি,
আমি তোমার নীরবতাকে এখনো ভালোবাসি।
তোমার অলক্ষ্যে হাসা,
তোমার আধো-উত্তর,
তোমার রাগ
সবই তো এখন এই শহরের ব্যস্ত রাজনীতির ভেতর মরে যেতে বসেছে।
আমার প্রেম রাজনীতির পোস্টারে চাপা পড়ে গেছে।
তুমি বলো,
এই শহরে ভালোবাসা কি বিলাসিতা?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম