আবার তুই বাঁধবি বাসা
কোন সাহসে,
আশা কি আছে বাকি
হৃদয় কোষে।
কতবার গড়লি রে ঘর
কতবার এলো রে ঝড়,
কতবার ঘরের বাঁধন
পড়ল খ’সে।
বাহিরের মুক্ত মাঠে
যেন তোর জীবন কাটে,
কেন তুই ক্ষুদ্র বাটে
থাকবি ব’সে।
সবার কর রে আপন
হ রে তুই সবার আপন,
ভুলে যা দুঃখের গাহন
ডুব দিয়ে গান-সুধার রসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম