একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে।
সহসা কে এলে গো, এ তরী বাইবে ব’লে।
যা ছিল কল্প-মায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে।
কেন মোর গানের ভেলায়, এলে না প্রভাত-বেলায়?
হ’লে না সুখের সাথী, জীবনের প্রথম দোলায়।
বুঝি মোর করুণ গানে, ব্যথা তার বাজল প্রাণে,
এলে কি দু’কূল হতে, কূল মেলাতে, এ অকূলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম