যদি দুখের লাগিয়া গড়েছ আমায়
সুখ আমি নাহি চাই,
শুধু আঁধারের মাঝে তব হাতখানি
খুঁজিয়া যেন গো পাই।
যদি নয়নের জল না পারো মুছাতে
পরাণের ব্যথা না পারো ঘুচাতে,
তবে আছো, কাছে আছো
হে মোর দরদী, কহিও আমারে তাই।
যদি হৃদয়ের প্রেম নাহি চাহে কেহ
পাই অবহেলা, নাহি পাই স্নেহ,
তবে দিয়েছিলে যাহা, হে মোর বিধাতা
ফিরিয়া লহো গো তাই।
যদি না পারি পুরাতে মনের বাসনা
যায় হে বিফলে সকল সাধনা
যেন এ দীন জীবনে, হে দীনের নিধি
তোমারে না হারাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম