জল বলে চল, মোর সাথে চল
তোর আঁখিজল কখনো হবে না বিফল,
চেয়ে দেখ, মোর নীল জলে শত চাঁদ করে টলোমল।
বধুরে আন ত্বরা করি
কূলে এসে মধু হেসে ভরবে গাগরি,
ভরবে প্রেমে হৃদকলসী, করবে ছলোছল।
মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল
সে অতলে সদা জ্বলে রতন উজল,
এই বুকে ফোটে সুখে হাসিমুখে শতদল
নহে তীরে, ওই নীরে হ’বি রে শীতল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম