কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জবনে
হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে।
কোয়েলা ডাকল আবার, যমুনায় লাগল জোয়ার
কে তুমি আনিলে জল, ভ’রি মোর দুই নয়নে।
আজি মোর শুন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা
কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার সনে।
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি
ঘরেতে পরবাসি, থাকিতে আর পারি নে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম