কে যেন আমারে বারে বারে চায়
আমি তো চিনি নি তারে,
সে চেনে আমায়।
যবে থাকি ঘুমঘোরে
কে দোরে আঘাত করে,
কে তুমি ব’লে ডাকিলে
কে যেন পালায়।
কুসুমের গন্ধে-রূপে
সে আসে গো চুপে-চুপে,
মেঘের আড়াল হতে
ডাকে আয়, আয়।
হে মোর অচেনা বঁধু
তুমি লুকায়ে থেকো না শুধু,
এসো ক’রি বঁধু পরিচয় মালায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম