কী আর চাহিব বলো হে মোর প্রিয়,
তুমি যে শিব তাহা বুঝিতে দিও।
বলিব না রেখো সুখে
চাহো যদি রেখো দুখে,
তুমি যাহা ভালো বোঝো তাই করিও
শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও।
যে পথে চালাবে নিজে
চলিব চাবো না পিছে,
আমারো ভাবনা প্রিয় তুমি ভাবিও।
দেখো, সকলে আনিলো মালা
ভকতি চন্দন থালা,
আমার এ যে শূন্য ডালা তুমি ভরিও
আর তুমি যে শিব তাহা বুঝিতে দিও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম