মিছে তুই ভাবিস মন
তুই গান গেয়ে যা, গান গেয়ে যা,
গেয়ে যা গান আজীবন।
পাখিরা বনে বনে
গাহে গান আপনমনে,
ওরে নাই বা যদি কেহ শোনে
গেয়ে যা গান অকারণ।
ফুলটি ফোটে যবে
ভাবে কি কাল কী হবে,
না হয় তাদের মতো শুকিয়ে যাবি
গন্ধ করি বিতরণ।
মনদুখ চাপি মনে
হেসে নে সবার সনে,
যখন ব্যথার ব্যাথীর পাবি দেখা
জানাস প্রাণের বেদন।
আজি তোর যার বিরহে
নয়নে অশ্রু বহে,
ওরে হয়ত তাহার পাবি দেখা
গানটি হলে সমাপন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম