নীচুর কাছে নীচু হ’তে শিখলি না রে মন,
তুই সুখী জনের করিস পূজা, দুঃখীর অযতন – মূঢ় মন।
লাগে নি যার পায়ে ধূলি, কি নিবি তার চরণ-ধূলি?
নয় রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন – মূঢ় মন!
প্রেমধন মায়ের মতন, দুঃখী সুতেই অধিক যতন,
এই ধনেতে ধনী যে জন সেই তো মহাজন – মূঢ় মন।
বৃথা তোর কৃচ্ছ্সাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন,
মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ – মূঢ় মন।
মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে পরম সত্য,
সকল ঘরে, সকল নরে আছেন নারায়ণ – মূঢ় মন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম