বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে –
আমিও একাকী, তুমিও একাকী,
আজি এ বাদল রাতে,
নিদ নাহি আঁখিপাতে।
ডাকিছে দাদুরি মিলন-তিয়াসে,
ঝিল্লি ডাকিছে উল্লাসে,
পল্লীর বধূ বিরহী বঁধুরে,
মধুর মিলনে সম্ভাষে।
আমারও যে সাধ, বরষার রাত,
কাটাই নাথের সাথে,
নিদ নাহি আঁখিপাতে।
গগনে বাদল নয়নে বাদল,
জীবনে বাদল ছাইয়া-
এস হে আমার বাদলের বঁধু ,
চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া,
সজনী তোমারো জাগিয়া,
কাঁদিছে রজনী তোমার লাগিয়া,
সজনী তোমারো জাগিয়া|
কোন অভিমানে, হে নিঠুর নাথ,
এখনো আমারে ত্যাগিয়া-
এ জীবন ভার হয়েছে অবহ,
সোঁপিব তোমারি হাতে,
নিদ নাহি আঁখিপাতে।
আমিও একাকী, তুমিও একাকী,
আজি এ বাদল রাতে,
নিদ নাহি আঁখিপাতে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়