পাগলা মনটারে তুই বাঁধ,
কেন রে তুই যেথা সেথা
করিস প্রাণে ফাঁদ,
পাগলা মনটারে তুই বাঁধ।
শীতল বায়ে আসলে নিশি,
তুই কেন রে হোস উদাসী?
ওরে নীলাকাশে অমন করে
হেসে থাকে চাঁদ,
পাগলা মনটারে তুই বাঁধ।
সংসারেতে উঠলে হাঁসি,
পাগলা রে তুই শুনিস রে ব্রজের বাঁশি –
ওরে ভাবিস কি রে, পাবি গোকুল-
সবই কালাচাঁদ,
পাগলা মনটারে তুই বাঁধ।
কতই পেলি ভালোবাসা,
তবু না তোর মেটে আশা,
এবার তুই একলা ঘরে
নয়ন ভরে কাঁদ,
পাগলা মনটারে তুই বাঁধ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম