তুমি গাও, তুমি গাও গো
গাহো মম জীবনে বসি,
বেদনে বাঁধা জীবনবীণা
ঝঙ্কারে বাজাও।
তোমার পানে চাহিয়া
চলিব তরী বাহিয়া,
অভয়গান গাহি
ভয়-ভাবনা ভুলাও।
দগ্ধ যবে চিত্ত হবে
এ মরু সংসারে,
স্নিগ্ধ করো মধুর
সুরধারে।
তোমার যে সুরছন্দে
পাখিরা গাহে আনন্দে,
শিষ্য করি আমারে
সে সঙ্গীত শিখাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম