তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে,
নূপুরভঙ্গে হৃদয়ে-
ঝিনিকি ঝিনিকি ঝিনিনি!
প্রেম-অধীরা
কন্ঠ-মদিরা,
পরাণ-পাত্রে এ মধু-রাত্রে ঢালো গো,
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিণী-
ওগো নব-অনুরাগিণী।।
মম শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান,
শিহরি উঠিবে অবশ প্রাণ;
রিনি রিনি রিনি রিনিনি।।
শুনি’ তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন,
আপন হরষে
আপন পরশে,
তব চরণ-মন্ত্র পরাণ-যন্ত্রে বাজিবে।
সুখস্মৃতিগুলি তোমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি!
ওগো পরাণ-বিলাসিনী।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন