‘এদিকে স্বর্গের পথ’—বলে এক একচক্ষু নারী হঠাৎ হারিয়ে গ্যালো—
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন হেসে উঠলাম—এ-ওর মুখের
দিকে, তাকিয়ে আমরা হেসে উঠলাম
যেন স্বর্গে যাবো ব’লে
সেই ভোরবেলা—অদ্ভুত ছাতা হাতে আমরা বেরিয়েছি, পায়ে
আশ্চর্য চপ্পল
এ-ওর শরীর নিয়ে গন্ধ শুঁকছি সন্ধেবেলা—সন্ধেবেলা
এ-ওর বুকের মধ্যে উঁকি মেরে কোথায় দুঃখ পাপ
লুকোনো টাকার মতো রয়ে গেছে, কোথায় ঈশ্বর
টুপি খুলে হাঁটু মুড়ে
বসে আছেন, চেয়ে দেখছি—
পোস্ট-মাস্টারের মেয়ে শুধুমাত্র জুতোজোড়া নিয়ে বাড়ি থেকে চলে গ্যাছে
তার সঙ্গে গোলাপি যুবক—তারা স্বর্গে যাবে
আমাদের স্বর্গ নেই স্যারিডন আছে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন