এমন বিকেল যেন কখনো না আসে আর বাবার গায়ের গন্ধ
ফোলা মুখ, এবড়ো-খেবড়ো কালো পাথরের—
কখন দুপুর থেকে গত বছরের মতো একা একা বসে আছি
একা একা বসে থাকা ভালো নয় খুব—
শুনি তো গ্রামের থেকে লোক আসে শহর দেখতে
তারা কি আসে নি কেউ আজ? দেখি
সকলেই সুস্থ হয় একদিন—কঙ্কালের নাচ দেখে যে-যুবতী
মাঝরাতে ভয় পেয়েছিলো, সে-ও শুনি
কলেজ পেরিয়ে আরও দূরে যায়, বালি ও বেলুড়ে—
আমি কি এমনই থাকবো, যাবো না কোথাও? আজ এ কেমন দিন
জাহাজ ছেড়েছে যেন ঘাট থেকে—স্বপ্ন নেই
যেন বা রাজার ছেলে মরে গ্যাছে কোনোখানে, আর শুধু বৃষ্টি পড়ছে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন