জিজি তোমার দেখা পাইনি অনেকদিন
কেমন আছো তুমি?
মনে পড়ে কি আমার কথা? বরানগর?
দুহাত নেড়ে কথা বলছ, এই ছবিটা
দেখতে পাই শুধু।
আছো কেমন? ভালবাসছো কোন ছেলেকে?
তোমার কথা চৈত্রমাস দুহাত দিয়ে
ধরে রেখেছে—
এদিকে আমি রদ্দি এক ভাষায় খুব
গাল খেয়েছি
সমালোচক নিয়েছে একহাত—
ঘুমের বড়ি খাই না আর, এ বছরটা
কাফে-র থেকে কাফেতে শুধু ঘুরে মরেছি…
তোমাকে চাই প্রবলভাবে তোমাকে চাই জিজি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম