এক সপ্তাহ চলে গেলে আবার অন্য এক সপ্তাহ চলে আসে
দুপুরে বাড়িগুলো
সেইরকমই ছায়া ফেলে অর্ধেক দাঁড়িয়ে থাকে গলির ভেতর
একলা আইসক্রীমওলা, সেইরকমই, গলির ভেতর দিয়ে
অন্য গলিতে চলে যায়
চলে যায় দুপুর, এক সপ্তাহ চলে যায়
চশমা পরে মানুষ, খালি গায়ে, হঠাৎ একদিন পাঁজি দেখতে বসে উঠোনে
এই আমার হাত, আমার পা, আমার চোখ নাক কান
ক’সপ্তাহ বয়স হলো এদের?
আমি বাড়িশুদ্ধু লোকের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকি
আমার চুরি হওয়ার কিছু নেই, আমি
দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ি রাত্তিরবেলা
আমাদের ছোটো-পিসীমা আসে, ছোটো-পিসীমা চলে যায়
কে বসে থাকে আড়ালে, আমার সমস্ত কিছু অন্ধকার করে দ্যায় এমন?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন