ছিটেফোঁটা রক্ত লেগে নেই মুখে, তবু এই মুখ
রক্তাক্ত কেমন!
এসেছে হাজার সিং— হাজার হাজার চারপাশে—
তুমি কি আমার জন্যে, নদী, আজ শহরে ঢুকেছ?
কথাবার্তাহীন এই মুখ আমি কখনো টেবিলে তুলে রাখি
কখনো স্বপ্নের নৌকো তার মধ্যে রেখে আসি মুখ—
শুধু আজ
আজ এই ডানাহীন চৈত্রের দুপুরে
তোমার মুখের পাশে মুখহীন এই মুখ রেখে দিয়ে ভাবি
আবার ঘুমোবে রাতে এই মুখ একদিন— একদিন
আবার গৌরব ফিরে পাবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন