জামা দিয়েছিল আলাদীন
ভাষা দিয়েছিল প্রেমিকারা
মুছে যায় শেয়ারবাজারে
আমাদের ভালবাসাবাসি।
অথবা ছিল না ভালবাসা
প্রতিদিন অপমান জ্বর
চাল ডাল নুনের শাসনে
নতুন পাচিল ওঠে রোজ।
তবু তো হঠাৎ কোনোদিন
এইসব রাহাজানি ভুলে
মাঝরাতে ছাদে উঠে এসে
চেয়ে দেখি পৃথিবীর মুখ…
অবসাদ মিথ্যে মনে হয়
কোথা থেকে কথা ভেসে আসে
‘মাই গড, শি ইজ হিয়্যার’
জেগে থাকে আসমানি আলো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম