আমিও তোমার সঙ্গী—বালির ওপর দিয়ে চলেছি সারাজীবন
লম্বা গলা—উৎসবহীন ম্লান চোখে—
শোনো, আমি
জেগেছি অনেক রাত—লিখেছি বোকার মতো অনেক কবিতা—
তোমার আছে কি ম্যানেজার?
আমি দেবো, আরও কাঁটাগাছ, আধুলি ভাঙিয়ে—অথবা দুপুরবেলা
হোটেলের রান্নাঘরে উঁকি দেবো
তোমার আমার জ্বর সন্ধেবেলা
চেয়ে দ্যাখো, ঝুম্পার মা আর ঝুম্পা একা বসে আছে বারান্দায়
এসেছে ফাল্গুন মাস—চলো যাই—নিয়ে চলো তোমাদের দেশে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন