কেউ-কেউ হারিয়ে যেতে চায়, চিঠি লেখে দুটো-একটা, হারিয়ে যায়।
নৌকাগুলো দুলতে-দুলতে ফিরে আসে—
গাছের নিচে আমরা বসে থাকি— তবু নিভতে চায় না আগুন।
কতোরঙের ফুল সকালবেলা বিকেলবেলা ছাদের টবে ফুটে ওঠে।
কথাটা, কথাটা তো সত্যি
ওদের নিয়ে আমাদের আর তেমন কোনো মাথাব্যথা নেই।
দু-চারজন মানুষ, বলা-কওয়া নেই, কীরকম সটকে পড়ে হঠাৎ।
এলিজি লিখতে বসে আমরা চেয়ে দেখি :
কিছু নতুন মুখ
আমাদের জামার হাতা ধরে টানে— আর, কী মনখুশ হাসি ফোটায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম