লাল ঘোড়া ছুটে যায়
নীল মানুষের দিকে ...
নিজেকে একলা লাগে!
এবারের কথা বলছি না।
পরের বার ভালবাসবে তো?
যদি অসম্ভব আসে আকাশের জানালায়?
আজ স্বপ্ন উচ্চারণহীন।
লাল ঘোড়া ছুটে যায়
নীল মানুষের দিকে ...
আমি তো প্রান্তরহীন।
ধুলো-টুলো মেখে দেখলাম,
কবিতার বাইরে এল আশ্চর্য কবিতা ...
কান্নার ওপাশে আজ
নির্জন অভূতপূর্ব কান্না ...
ভিজে-যাওয়া বালি আয়নার মতো
চকচক করছে!
লাল ঘোড়া আর নীল রঙের মানুষ
নিজেদের মধ্যে কত বাক্য বানিয়েছে।
শুধু আমি নেই ?
আয়না ভেঙে ঘুম মৃত?
এবারের কথা বলছি না।
পরের বার ওষুধ খেয়েছ?
বিষণ্ণ হতে ভোলোনি তো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম