কোপাই নদীর পাশে কত কবি দুঃখ রেখে যায়
গানের মানুষ আসে, সুর দিয়ে ধুয়ে দেয় গাছ
জলের পাথর শাস্ত... নদীও গোপন থাকে নিজে...
চৈত্রের আগুনে পোড়ে কবিদের ফকির-সমাজ
গাছের শিকড়ে চুমু খায় তারা, কেঁপে কেঁপে ওঠে
পরস্পর ছুঁয়ে থাকে সর্বনাশ... সংসারের ছাই
নান প্রকারের নেশা অস্তিত্ব লিখেছে আকাশে-_
যৌথবিষাদের ধারা বুকে ধরে বাউল কোপাই
গোল হয়ে নাচে সব... ব্যর্থতাও সাধন-ভজন
চোখের জনের দাগ৷ অমরত্ব এক ধরনের...
কোপাই নদীর পাশে কবিগণ দুঃখ রেখে যায়
আবির-মাখানো গাছ দিনশেষে একা হয় ফের
সন্ধ্যায় নদীতে টাদ ঘন হয়...
যেন বুনো হাস...
একার চেয়েও একা পড়ে থাকে কবিতা-বিশ্বাস
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম