যেখানেই যাই,
গাছ ছিল নিজস্ব বিশ্বাস
তোমার জলের গায়ে ছায়া ফেলে বসে থাকি,
সে-ও এক গাছধর্ম পালনের দায়
কত না মানুষ কেঁদে কেঁদে
চুপ করে গেছে...
শিকড়েরা খুঁজে খুঁজে মরে
সমস্ত অতল!
জীবন ঝাপট মারে আজ...
তবু যেখানেই যাই,
গাছ ছিল নিজস্ব বিশ্বাস
কোনও কোনও সম্পর্কের পাতাঝরা বেশি
কোনও কোনও সম্পর্কের
মেঘ জমলে রং বদলায়
তোমার ঠোটের কাছে
বীজ রেখে যাই প্রতিদিন
বিশ্বাস করেছি
গাছের অভাবে সব
বিশ্বাসেরা মরে যায়...
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম