স্নানার্থীরা সবাই মাপে জল–
কেউ ঝুঁকে, কেউ গভীরতর কষ্টে, আরো নিচ।
প্রতিবিম্ব নিজেকে দ্যাখে স্বচ্ছ, অবিকল।
সারাটা দিন মিথ্যে ঘুরি পিছে।
অসম্ভবের পাষ্পে ভ’রে আচম্বিতে
দু’চোখ যদি স্রোতের টানে বিলম্বিত তাকায়–
পুরনো জল উপচে পড়ে কলসটিতে।
অমল যাদু কলসটিকে উপুড় ক’রে রাখায়!
না হ’লে ওই মৃত্তিকার প্রান্ত ছুঁয়ে
ঢেউ-ভাঙা স্রোত তবুও কেন ভাসায় না কূল!
জোয়ার কারো উজান, কারো হৃদয় ধুয়ে
মাল্য হ’তে হঠাৎ খসে দু’একটি ফুল।
স্বপ্ন শুধু স্বয়ংবৃত; বিবিধ ক্ষণ
যত্নে-আকা সিঁথির মতো একাকী রয়।
চিবুক ছুঁয়ে, তথাপি সে নিষিদ্ধ জন–
পেঁচিয়ে ওঠে সত্তা জুড়ে বিষাক্ত ভয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম