এই লোভেই তো নামটি তোমার লই যে বারংবার।
তোমার কাছেই তো আমার আছে যত আবদার।।
তোমার ভ্রুকুটিতে নাই যে ভয়
নাই যে ডর নাই যে ক্ষয়।
এই জীবনের সকল অভাব পূরণ হে তো
আসি তোমার দোয়ার।।
তুমি আমার আশার আলো জন্ম জন্মান্তের বন্ধু।
তোমার ভরসায় মা-ভৈ বলে পার করব ভব সিন্ধু।
তোমায় ছাড়া নাই কো গতি চারিধার যে অন্ধকার।
তুমি একমাত্র অভিসার,
যার কাছে নত হয় জগত সংসার।।
-দীপঙ্কর সাহা (দীপ)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি