সে চেষ্টা করেছিল। সে পারেনি।
সকালে। দুপুরে। বিকেলে। সন্ধ্যায়।
সে চেষ্টা করেছিল। সে পারেনি।
সকালে বৃষ্টি হলে। দুপুরে রোদ উঠলে। বিকেলে করলে
আর রাত্রে হিম পড়লে।
সে চেষ্টা করেছিল। সে পারেনি।
সে শৈশবে পারেনি। সে কৈশোরে পারেনি। সে যৌবনে পারেনি।
আর প্রৌঢ়ত্বে এসেও সে পারেনি।
সে চেষ্টা করেছিল। সে পারেনি।
সে চেষ্টা করেছিল আর সে যে পারেনি।
—এটুকুই লিখে যেতে চায় সে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়