এখানে জ্যোৎস্না সবুজ। এখানে পাতা ঝরার শব্দ।
এখানে যিনি থাকেন তিনি রাজা।
এখানে রোদের গন্ধে নির্জনতা। এখানে নির্জনতায় পাখির কান্না।
এখানে যিনি থাকেন তিনি রাজা।
এখানে জলের শব্দে কম্পন। এখানে পাতার মর্মরে হাহাকার।
এখানে যিনি থাকেন তিনি রাজা।
এখানে এক রাজা থাকেন।
তার নগ্ন হাত আর পা।
ধূসর তার মুখ।
করতলে মাটির গন্ধ।
এখানে রাতের আঁধারে বাতাবির গন্ধে তিনি হাঁটেন। দুপুরের রোদে
দিঘির জলে পা ডুবিয়ে বসেন। আর অবিরল ধারায় বৃষ্টি হলে
তিনি নতজানু প্রার্থনা করেন।
এখানে যিনি থাকেন তিনি রাজা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়