দুপুরের ঠিক কিছু পরে কী যে হয়েছিল মনে নেই
মনে নেই ঠিক কারা ছিল মনে আছে শুধু ছায়া ছিল।
তুমি ছিলে নাকি তারা ছিল বিকেলের খুব কাছাকাছি।
মনে আছে শুধু বহুরূপী মাঠ পেরিয়েছে টলোমলো।
ভুসোমাখা মুখ, খালিপায়ে, কিছু কিছু কথা ডালপালা।
উড়োজাহাজটি উড়েছিল আর সবকিছু এলোমেলো।
সারাবিকেল কি মাঠে ঘোরা? শুধু মনে আছে সাঁঝ নামা
শুধু মনে আছে তারা ফোটা মনে আছে শুধু পথ চলা।
কেউ কেঁদেছিল, মনে আছে? আরো কিছু কিছু মেঘমালা
বেলা হয়েছিল মেঘে মেঘে মনে হলো আজ সারাবেলা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়