গাজিপিরের মেলায় একদিন বিকেল হলে যাবার কথা ছিল। হলুদ বাঁশপাতা
হ্রদের নিচে ঝরে পড়ছে। আজ কি সেই বিকেল?
সারামেলা তন্নতন্ন করে খুঁজে সেই নীল চুড়ি আর অলৌকিক সাঁওতালি মালা
কিনবে বলেছ। এই কি সেই সময়! নীল মেঘের সঙ্গে ঠোক্কর খেতে খেতে
কোথায় মেষের গলায় ঘণ্টা বেজে ওঠে। আজ গাজিপিরের মেলা।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মেলা ছেড়ে ফিরে যাবে মানুষ। আর অলৌকিক
মালা হাতে সারাপ্রান্তর ঘুরে বেড়াব শুধু। মালা থেকে খসে পড়বে
শুকনো ফল, তামার পয়সা আর প্রতিশ্রুতি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়