৫ই আগষ্ট মানে আমি বাঙালি
আমি চির বিপ্লবী বীর
আমি অন্যায়ে করি না নতশির
আমি ভয়াবহ আগুনের লেলিহান শিখা
আমি কপালে পড়ি পতাকার লাল রক্ত টিকা
আমি টগবগে তরুন চিরদিন
জানি না ভয় -অদম্য যুদ্ধা,জালাই পুড়াই সঙ্গীন
ঢাক ঢোল পিটিয়ে
অন্যায়ের সামনে দাড়াই মাথা উঁচু করে
আমার শক্তি সাহস তেজেভরা দেশপ্রেম
আর মুখোশের আড়ালে
যারা তিলে তিলে দেশকে নিঃশেষ করে
তাদের সিংহাসন থেকে উপরে ফেলি
আমি নই দূর্বল আমি বাঙালি
সম্মুখ সমরে এগিয়ে চলি
আমি বাঙালি আমি যুদ্ধা চিরদিন
যখন তরুণদের রক্তে রাঙা হলো বাংলার জমিন
এমন জন গর্জন পৃথিবী শোনেনি আর কোন দিন
অশ্রু সজল চোখে সেই মায়েদের সাথে
৫ই আগষ্ট স্মরণে
আমি বাঙালি চির বিপ্লবী বীর
আমি অন্যায়ে করি না নতশির
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন