এমন আনত সন্ধ্যা মোর স্বদেশ জননী
দু দিকে মিলি মিলি বিবাসে দিবস ও রজনী
মোর অঙ্গ জুড়াবে তার ছায়াতল
সেখানে দেখি বিদ্রোহ করে ঝলমল
মোর অস্তিত্ব যখন দূর থেকে দূর দেশে
তখন স্বদেশে ভর করে দূরতীর ছায়া এসে
কোথাও কোথাও এত অহংকার নীচ অধঃপতন
বিষে বিষে নির্বিশে গহীন মর্মে করে জ্বালাতন
তবু ভালোবাসি স্বদেশ তারে এত এত আমি
সকল দেশের চেয়ে যেন সে দামি

দক্ষিণা ভারত থেকে স্বর্গের অতি নিকট উপকূল
সেখানেও দেখি আমার অস্তিত্ব ঝলমল
হে মোর স্বদেশ ভুমি
সেখানেও এসে তোমায় নিরবে নিভৃতে চুমি
চারদিকে এত এত প্রেমের বাণী
তবু নিজ দেশে পরবাসী সে কথা না জানি
হে দেশ আমার কারা নিল লুটে
শোষিত হলো পাষান প্রান মজুর মুটে
সূদূর মুল্লুকে গহীন বন্দরেও দেখি নোঙর পাতা
দিল্লির মসনদ মাঠঘাট শুনেনি সূদূরে এমন কথা
সেখানেও তার হলো না ঠাঁই
অস্তিত্বে আমার দেশ তারে খুঁজে পাই
কোথা থেকে কোথা গেলাম
সেখানে অস্তিত্বের সম্ভার পেলাম
অস্তিত্বে আমি ঘুরি বহির্বিশ্বে
মমতায় মাখা চিত্রময়ী দৃশ্যে
আর অন্ধকারে ডাকা মায়ার বাহুর ডুলি
মমতার আধার যেন অপার জুলি
তিলোত্তমা শহর নিবাসে বেঁধে বাসা
মিটিল না তাই তার আকূল প্রত্যাশা
তোমার প্রতারণা অন্যের ধ্বংসাবশেষ
সততা সর্বদাই বিশেষ
অঙ্কুশে উদিত আমি হিন্দু বা মুসলমানি
তার খবর পরতে পরতে আমি জানি
তবে অতি সাধারণ আমি
আমার দেশ আমার নিকট অনেক দামি
আমি এত অবাক এত বিস্ময়
অস্তিত্বে আমার নেই কোন সংশয়
প্রেমের রাজ্যে খুঁজি তার অস্তিত্ব ও সততা
অথবা আমি ভেবে নেই স্বদেশ প্রথা

আমি যখন কবি
আমি প্রত্যেক কবির প্রতিচ্ছবি
তোমার সাথে কবিদের কিসের শত্রুতা
কিসের বৃত্তে বন্দী জানো তুমি সে অনেক পুরোনো প্রথা
মেধাবৃত্তে কবিদের থাকে বিরহী পাখা
আর কবি বিপরীতে থাকে শুধু দূরতীর রেখা আঁকা
আমার প্রেমের রাজ্যে সবার জন্য খোলা
প্রত্যেকে আমার হৃদয়ে দেয় দোলা
পৃথিবীতে বিনিময় ছাড়া যদি কিছু থাকে
তা হলো প্রেম
প্রেম সততা ও সম্মতির হেম
বর্ন বৈষম্য লিঙ্গ বৈষম্য প্রথা রন্ধ্রে রন্ধ্রে
কে কালো কে সাদা গায়ে মেখে কাদা এমন অন্ধে
কালো মেয়ে চায় সাদা সাদা স্বামী কিসের ভরনপোষন
এদের বাবা মায়ের দুঃখ জীবনেও হবে না পাপ মোচন
আর সুন্দরী মেয়ের লাগে না ভালো কালো স্বামী
স্বামী যেন এখন নিজেই আস্বামী
তুমি কুৎসিত অতি এত জঘন্যতা
আরেকজন কুৎসিতকে বেছে নাও ন্যায়পরায়ণতা
হে কালো বোন তুমি কেন চাও এত সাদা ছেলের মন
রূপের আগুনে অন্যেরা তাকে পুড়িয়ে দিবে তখন
সবাই সবার সঠিক পথ খুঁজে খুঁজে হয়ে যাও ভালো
প্রকৃত ভালোবাসায় থাকে না সাদা কি কালো
আমি আমার ভালোবাসার জন্য হতে পারি খুন বেছে নেই জাহান্নাম
তবু হৃদয় থেকে মুছি না তার নাম
প্রেম আসে স্বর্গ থেকে স্বর্গীয়
আর প্রেমের পেছনে যে পরে থাকে সে শয়তান নারকীয়
হে মোর জননী এত হিংসে করে তারা কবিদের
আর বেধে রাখো দূরতির রেখায়
অতি অহংকারী নীচ প্রকৃতির মানুষের দেশ থেকে
তুমি ঘুরে দাঁড়াও শেষে