সন্ধ্যা যেন এক অন্ধকার দূরতর দ্বীপ
তুমি সন্ধ্যামনি আর আমি তার প্রদীপ
এখানে নীল আকাশে নীলাক্ষীর নেই নীল
সূদূরে উড়ে ঐ দূরের মৃত গাঙচিল
তোমার খুনে ভালোবাসার চোখে পুরো পৃথিবী করে পরিভ্রমণ
ক্লান্ত মনে তোমাকে এ জীবন করেছি সমাপন
তুমি বিদগ্ধ সাগরের এক ফালি চাঁদ
আর আমার মরিবার জাগে সাদ
মহাপ্রতাপশালী সূর্যও যেখানে জল খায় ডুবে ডুবে
এখন অন্ধ হবার সময় সে প্রেমের সমুধিবে
অন্ধকার রাত উত্তাল জলশ্রীর ঢেউ তোমায় জড়িয়ে ধরে
প্রেমের সমুধিবে তরী বহিবার তরে
তারপর এক সমুদ্র প্রেম এসে নাবিকের হালে
উত্তাল ঝড়ে ছিঁড়ে ছিঁড়ে শ্বেতার নাবিকের পালে
ভালোবাসার রং তখন গ্রীবা উঠায় নতুন সূর্যদয়ে
নাবিক ফিরে পেয়েছে নতুন জীবন জারিত প্রলয়ে
তবু সূর্যাস্তের সময় পর নদীর এপার ওপার দুজনে
তুমি দেখ সূর্যোদয় আমি সূর্যাস্ত
মাঝের ব্যবধানে জীবন হয়েছে ন্যস্ত
কেউ হয়েছে কারোর ঘৃণার পাত্র
প্রেমের সমাধিটুকু লেশ মাত্র
যেখানে আমার জীবনের সব স্বপ্নের ঊর্ধ্বে তুমি
মৃত্যু যেখানে চূড়ামনির চুড়াতলেও চূমে চূমি
পশ্চিমের আকাশ নিঃশব্দে রাতের জানান দিচ্ছে
সূর্যাস্তের মত এ জীবন ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
তখন গলন্ত লাভার মতো সাজে সাঁঝের আকাশ
সন্ধ্যাতারা তার স্মৃতি রোমন্থনকারী একমাত্র আশ
ঘরে ফিরি সন্ধ্যার শূন্যতা আর একাকিত্ব নিয়ে
স্বপ্ন সাজাই সন্ধ্যাতারার মত স্মৃতি দিয়ে
স্বপ্ন দেখি আর কখনো কখনো তোমার অনুভবে উঠি জেগে
আবছায়া অন্ধকারে নীলাক্ষীর নীল আধার গায়ে মেখে মেখে
গেলাম আধারে নাহিবারে শস্যকণায় মাখা মাঠের ধারে
সন্ধ্যা যেন তবু রাতের বুকে ঘুমায় চিরতরে
সন্ধ্যা তখন যুগল গানের সন্ধ্যামনি উথলে ওঠা বারি
এমন বিষের পেয়ালা যেন বিষ ছাড়তে নারি
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম