তুমিহীন এই সন্ধ্যায় আজি বড় একা
আঁধারের মাঝে খুঁজিয়া ফিরি কবে পাব তব দেখা
আসিবে কি ফিরে তুমি মুছিবে কি চোখের জল
তোমারি স্মরণে এ সন্ধ্যা মম হৃদয়ো টলমল

কোথায় রহিলে রহিলে পরে বুঝ না মোর ব্যাথা
চারদিকে আজ নামে তুমিহীন অথৈ নিরবতা
ভুলেছ কি মোরে তুমি ভুলেছ কি মোর কথা
চারিদিকে আজ নামে অসীমের শূন্যতা

মম হৃদয় সনে
তব হৃদয় বাঁধিব ক্ষনে ক্ষনে
ভুলিব না এক পলকো
রাখিব পরানে পরানে
বাঁধিব আমি গোপনে গোপনে
আর কাঁদিব একা নিভৃত নির্জনে

আকাশেতে আজ মেঘের আনাগোনা
চাঁদের নেই কোন আলো
খুঁজে ফিরি শুধু সেই চেনা স্মৃতি
লাগে না আর ভালো
যেখানে দাঁড়িয়ে হাতটি ধরেছ
ফোটেনি তো আর ফুল
তুমি ছাড়া মোর এ সন্ধ্যা আজ
যে বড়ই ব্যাথা ব্যাকুল

ফিরে যদি আর নাই বা আসো এই বিরহের তীরে
চিরদিন তবে রাখিও মনে ভুল না মোরে