তোমার চোখে ঘুম নেই বলে
আমিও অনন্তকাল ঘুমাইনি প্রিয়ো
কথার আদরে ভালোবেসে বেসে
মোরে শুভ রাত্রি জানিয়ো

মাধবী রাতে উঠিল চাঁদ
বিষ মাখায় রাতের প্রমাদ
যদি সে রাতে ঘুম না আসে
এসো মোর জানালার পাশে
মৃনাল কাটা ফুটে ফুটুক পায়
মোর হৃদয়ো সে রুধিরে রাঙায়

সেই রক্তমাখা চিঠিখান তুমি নিয়ো
ভালোবাসে মোরে শুভ রাত্রি জানিয়ো

চাঁদ সে তুমি তারা যে ফুল
এত ফুলের মধ্যেও তুমি ভাসাও দুকুল
নিশীথ কুসুম তুমি বেদনা বিধূর
কপালের টিপ যেন সতির সিদূর
সুন্দরতম তুমি সকল বধূর বধূ-কুল
বাতাসে হেলিয়া দুলিয়া তুমি ঝরাও বকুল

দিয়ো সে বকুল মালা মোরে দিয়ো
ভালোবেসে মোরে শুভ রাত্রি জানিয়ো

চাঁদের খোঁপায় রং লেগেছে
চাঁদ ঢেলেছে স্নিগ্ধ সুধার আলো
এ আঁধারে ফুরাবার আগে প্রিয়ো
দু'জনার কথার ঝুড়ি ঢালো
রাত আসে রাত যায়
আমি শুধু পড়ে থাকি তোমার কথায়

তুমিও কথার মালা গাথিয়ো
ভালোবেসে মোরে শুভ রাত্রি জানিয়ো

চাঁদ আর ফুলে রাত জাগে হায়
নীরব ভাষায় কী কথা সুধায়
আমারো পরাণ জাগে হায়
কী চায়--কী কথা সুধায়
দু জনারেই রাখি আমি দু ডানায়

নিয়ো মোরে নিয়ো
ভালোবেসে শুভ রাত্রি জানিয়ো

নক্ষত্র বীথি গাইছে আকাশে
শান্তি নামোক তব ঘুমের দেশে
শুভ রজনী শুভ রজনী --
যখন মধ্যরাতে ঝরিছে সন্ধ্যামনি
মোর সুন্দর শয়নে নয়ন মেলিয়া
আমি শুধু পড়ে রই রোমান্টিকতায়

নিঃশব্দে ঐ আধার পাতা
ভুলে গিয়ে সব বিরহের কথা
ঘুমাও এবার সব বেদনার যাত্রি
জানাই তোমায় শুভ রাত্রি

তিমির-আঁচলে ঢাকা মধ্য রজনী গম্ভীর
শুভ রাত্রি প্রিয়ো মোর চিত্ত করো অধীর