ভুলিনি তোমার মায়াবী দু'চোখ,
ঠোঁট দুটিতে মৃদু হাসি,
অল্প বাক্যে অভিমানী– ভালোবাসি,
আজও তোমায় গভীরভাবে ভালোবাসি।

​মুছে যায়নি তোমার স্পর্শের দাগখানি,
আঙুল ফাঁকে যত্নে রাখি।
ভাসলে মুখটির জলছবি,
অবেলায় আজও বৃষ্টি মাখি।

​শেষ বিকেলে তোমার চলে যাওয়া,
যাওয়ার বেলায় বারবার দেখা।
বিচ্ছিন্ন মোড়ের বাঁকে– অপেক্ষা,
আজও দাঁড়িয়ে একা।

​দেয়নি তোমার অভ্যাস ছেড়ে,
হৃদয় ভীষণ অনুভূতিপ্রবণ।
একলা রাতে নিদ্রাহীন,
উপন্যাসে হয় আজও মনকেমন।

​কাটেনি তোমার শূন্যতায় প্রহর,
তবু হৃদয় জুড়ে শুধু তুমি।
অনন্ত এই বিরহ ভুবনে,
রয়েছি আজও একাকী আমি