আমার না-হওয়া প্রিয় ফুল,
মেঘের বার্তা পেলে খুলে দিও চুল।
শ্রাবণ-বৃষ্টিতে ভিজুক আঙুল,
এলোমেলো বাতাসে উড়ুক মেঘকালো চুল।

​ইচ্ছে তো করে খুব,
তোমার মুখপানে চেয়ে থাকি নিশ্চুপ।
জানালা দিয়ে আসা এই মেঘলা হাওয়া—
মনে করিয়ে দেয় তোমাকে না-পাওয়া।

​কোনো ছক-বাঁধা গানে তোমাকে তো বাঁধিনি,
এমন করে তো আমি কখনোই কাঁদিনি।
ভিজে যাওয়া পাতাদের মতো থমকে দাঁড়িয়ে,
দুটি হাত আজ দাও না আমার পানে বাড়িয়ে।

খামখেয়ালি বাতাসে জমে কত ব্যাকুলতা,
বুকের গহীনে লুকানো কত না-বলা কথা।
যদি কখনো এই মেঘেদের বিষাদ ছুঁয়ে যায়,
ভেবে নিও আমি আজো তোমারি অপেক্ষায়।