সবুজ পারুল বনের ধারে
আমরা তখন ফুটি
যখন দিনের আলোর ক্লান্তি কেটে
তোমার মেলে ছুটি
আমরা সন্ধ্যামালতী

সন্ধ্যার ঝিরঝির বাতাসে
আমরা হেসে হেসে
গগন পবন উজাড় করে
তোমাতে বাঁধি জুটি
আমারা সন্ধ্যা মালতী

তুমি তখন একা একা
বসে কিছু ভাবো
তখন আমরা ঘ্রানে ঘ্রানে
লিখি নীল কাব্য
আমারা ফুটি রমনীর খোঁপায়
আমারা ফুটি বাতাসের বায়
যখন তোমার করুন আঁখি
আমরা করি ডাকাডাকি
আমরা সন্ধ্যা মালতী

আমরা ফুটি পথের ধারে
আমারা ফুটি নদীর পাড়ে
দিবস ও রজনীর সন্ধিক্ষণে
আমারা ফুটি আপন মনে
আমারা জোছনা লাগাই গায়ে
ঝিরঝির বাতাসের বায়ে বায়ে
বাতাসের তালে তালে নাচি
আমারা কেবল হাসি
যখন তুমি একাকি
আমারাই তোমার নাম লিখি
আমারা সন্ধ্যা মালতী

নিতি নিতি তোমার পাশে
আপন করি সুবাসে
আমরা পুষ্প বীথি
তোমার মধুর স্মৃতি
আমরা সন্ধ্যামালতী

আমরা সন্ধ্যামালতী
সন্ধ্যার ফুল
চাঁদ ও জোছনার বুলবুল
তখন তুমি একাকি
আমরাই তোমার নাম লিখি
অনন্ত থেকে অনন্তে