আকাশের ক্যানভাস- নানা রূপ রঙ
ফুরায়ে আসে জীবনের সব আয়োজন

ধীরে ধীরে তাল লয় রোদ্দুর-রেখা
আঁধারের লিখে ঐ মহাকাল লেখা
যে সূর্য মেতেছিল সৃষ্টি ও সুখে
সেও আজ ক্লান্ত-নত করো মুখে

ব্যস্ত ধরনীর কোলাহল শেষে
ক্লান্ত সূর্যটা ঘুমোয় স্তিমিত হেসে
ধীরে ধীরে নামে আঁধার কালো
নিভে যায় ধরনীর সবটুকু আলো
পাখিরা ফেরে আপনার নীড়ে
নীরবতা নামে নদীটির তীরে

হিসাব চুকে যায় আলো আর ছায়ার
ছিন্ন হয় বাঁধন তার ছায়া আর মায়ার

পশ্চিম দিগন্তে রক্তিম ছায়া
ছড়িয়ে দিতেছে এক অদ্ভুত মায়া
আসে সেই সন্ধ্যা অমোঘ বিধান
দিনের শেষে যা মিত্যু সমস্যমান

যেমনি মরণ আসে জীবনের শেষে
সন্ধ্যাও নামে ঠিক এ পাশে ও পাশে

এভাবে এক দিন শেষ বেলা
সাঙ্গ হবে এই ভব লিলা
মৃত্যুর মতোই সে সত্যসাশ্বত
মেনে নিতে হয় নিয়তির যতো

থেমে যাবে সবকিছু নিভে যাবে আলো
পৃথিবী চাদরে ঢাকা মন্দ কি ভালো

সব রঙ মুছে যায় একাকার চারিপাশ
দিনের রূপটি নেয় ক্লান্ত দীর্ঘশ্বাস
যতই ছুটাছুটি যত আয়োজন
দিনের শেষে একা পড়ে রয় মন

একটি দিনের গল্প শেষ হয় মহাকালের ভীরে
সন্ধ্যা যেমন অনিবার্য মিত্যুর তীরে

যে সত্য আসে শেষ বেলা
ভেঙে যায় পৃথিবীর রূপকথা খেলা
মৃত্যুর মতো সত্য সে সন্ধ্যার ক্ষণ
মনে করিয়ে দেয় এ নশ্বর জীবন

আলোর ওপারে যে চিরন্তন শান্তি
মুছে দিতে আসে জীবনের সবটুকু ক্লান্তি
তবুও সন্ধ্যা তো শেষ নয় চিরতরে
নতুন ভোরের আশা লুকিয়ে থাকে ভোরে

মিথ্যা নয় এই ছায়া মিথ্যা নয় রাত
সময়ের হাতে আছে সময়ের হাত
দিনের রঙিন স্বপ্ন জোনাকির আলো
মনভোলা মনের স্বপ্নই ভালো

ধরিত্রী সাজে নিথর সাজে
ঘণ্টা ধ্বনি দূরে কোথাও বাজে
ধ্রুব সত্য এই সন্ধ্যার কালো
মুছে দিয়ে যায় জীবনের আলো

মৃত্যুর মতোই সত্য অমোঘ
জীবনের সাথে থাকে জীবনের যোগ
আলোর পরে আধার চিরন্তন
মিত্যুর তরে পরে থাক মন

হে জীবন বাঁধার আধার ভাঙ কিসে মৌন মনতা
সমাগত দিনের শেষে মিত্যুর মত সত্য সন্ধ্যা