ক্ষুদ্র এ জীবন মোর অতি ক্ষুদ্র ঠিকানা
তবুও মন খুঁজে বিশাল বিশ্বের সীমানা
চোখের পলক ফেলে আমি যতদূর চাই
অফুরান আলোতে সে সত্যই খুঁজে পাই
কিছুই না জানি আমি এ সত্য মানি
যেন অতল সমুদ্রের জলধারা টানি
জানি কি বিঢ়ান মাঠ মরু প্রান্তরে
রাতের অরক্ষিত অরন্যের কথা
কিংবা অদূরে ঢাকা ঐ মেঘেদের কথা
সীমাহীন নীল এই আকাশের টানে
বাজায় বাঁশি শুধু আমার এ প্রানে
শুধু ঘুরে মোর মোন ঐ দূর অজানায়
আর এই বিশাল বিশ্বের ক্ষুদ্র ঠিকানায়
অদেখা ভুবন সীমাহীন লক্ষ লক্ষ তারা
একে একে যেন তারা দেয় মোরে সাড়া
সীমাবদ্ধ এ মন মোর সংকীর্ণ এ প্রাঙ্গণে
খুঁজে ফিরি বিশ্বটারে আপন আপন স্থানে
ঘরের কোণের দীপ জ্বেলে আধার যতটুকু মাপি
এই নেহাত বাইরের বাতাসেও ভয়ে ভয়ে কাঁপি
অরক্ষিত অরণ্যের গভীরে যে ক্ষীন জ্ঞান
গোপনে গোপনে হারায় তার সমস্য মান
জীবনের আয়ুষ্কাল ফুরিয়ে আসে যবে
মনে হয় জানা হলো না তো কিছু তবে
যত দেখি তত মনে হয় নবীন এ ধারা
অফুরান কৌতূহলে মন দিশেহারা
মহাবিশ্বের এই অনন্ত অসীম বিস্ময়
তাই মন মোর অসীম আকাশেই পরে রয়
সীমাবদ্ধ দৃষ্টি এই অসীম অন্ধকার
আর মহাবিশ্বের কি বিপুল বিস্তার
ক্ষুদ্র এ জীবনে কার সাধ্য আছে
সব কিছু টানিয়া আনিব নিজের কাছে
কত মহাদেশ আর কত কত অতল সাগর
দিকে দিকে লুকিয়ে রয়েছে কত গভীর প্রান্তর
পাহাড়ের বুক চিরে নামা এতো এতো নদীর ধারা
আকাশের চাদরেতে জ্বলা কোটি কোটি তারা
কোলাহলে ঢাকা কত শত নগর গাঁওখানি
আমি তার কতটুকুই বা জানি
সীমাবদ্ধ চোখে দেখি যতটুকু আলো
তাতেই ভুবনটারে আমি বাসিয়াছি ভালো
শহরের এই কৃত্রিমতায় হারিয়ে ফেলি দিশা
মাটির টানে মেটে না তো মনের আকূল তৃষা
জানার তো শেষ নেই দেখার বাকি ঢের
মহাসমুদ্রের পাশে চলা ক্ষুদ্র এক ঝিনুকের
এই অতৃপ্তি লয়ে মনে জাগে তব আকুতি
অসীমের সাথে যেন বাঁধি নিত্য নিভৃত প্রীতি
কত গ্যালাক্সি কত নক্ষত্র কত নীহারিকা
বা কেন আকাশ কপালে পরে লাল রক্ত টিকা
এসব কিছুই না জানি না কেহ শুনি
শুধু বসি বসি অসীম আকাশের তারা গুনি
নদীর বাঁকে বাঁকে কত জনপদ হারিয়ে যায়
অচেনা ফুলের সুবাস ভাসে দখিনা হাওয়ায়
এই বিশাল সৃষ্টির আমি অতি ক্ষুদ্র এক কণা
তবু এ ক্ষুদ্র মনে সৃষ্টির চেয়েও বেশি দুঃখ বেদনা
কত না ভাষার সুর হৃদয়ে হৃদয়ে বাজিছে
কত শত ইতিহাস ধূলোয় ধূলোয় টানিছে
আর প্রেম প্রীতিতে খোলা রাখি মনের দুয়ার
জ্ঞানের প্রদীপ জ্বেলে দূর করি মনের আঁধার
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মণীন্দ্র গুপ্ত
শুভ জন্মদিন! 🎈