সন্ধ্যা এলো রূপসী বাংলার মায়াঘেরা অবিরাম প্রান্তরে
সন্ধ্যা এলো পাখির ডানায় ভর করে
আকাশ করেছে যে কালো
নদীতে জ্বলে মিটিমিটি আলো
সন্ধ্যা এলো দূর থেকে দূরের বন্দরে
সন্ধ্যা এলো আখিতে যেমন কাজল কালো
ঝিলমিল জোনাকিরা প্রদীপ জ্বালো
নীশিতের স্বপ্ন বুনো পিয়াল বনে
বাতাস আসুক স্বীয় প্রত্যাবর্তনে
নদীতে যৌবনের মৃদু মৃদু কলতান
ধীরে ধীরে থেমে যাক জীবনের সব গান
বাঁশের ঝাড়ে ঘনঘোর গাঢ় অন্ধকার
শিউলি ফুল ঘ্রাণ ছড়াক মায়াবীনির মায়ার
হে জোনাকিরা এবার তোমাদের পালা
একে একে জ্বলে উঠুক তোমাদের ঢালা
বিল ঝিল নদী নালা আকাশ সমুধিব
জ্বালো জ্বালো ঢালো ঠিক বা বেঠিক
প্রেমের সমুদ্রে ভাসাও তরী
হাসিতে হাসিতে হাসুক বিভাবরি
শুকতারা তোমার আলো জ্বালো
মিটিমিটি টিপিটিপি যেভাবে
তোমার লাগে ভালো
হে শুকতারা তোমার আলো জ্বালো
সন্ধ্যা এলো কাজল কালো অন্ধকার
ছেয়ে
তবু ঘরে ফিরেনি পাড়ার দস্যি মেয়ে
মাঝি ধরুক তার হাল
টান ধরেছে কার পাল
নদীর ঐ জলধারা
লুকিয়ে লুকিয়ে হলো সারা
সন্ধ্যা এলো জলেরধারে
আকাশ বাতাস তাল মাতাল
উড়ছে কার গায়ের শাল
কাশেরঝারে নদীর পাড়ে
ব্যঙ শিয়ালের হাক ডাক
আকাশে সন্ধ্যার ঝিলিমিলি রাগ
সন্ধ্যা এলো মসজিদে মিনারের আজানের সুরে
সন্ধ্যা এলো দূর থেকে দূরে
সন্ধ্যা এলো গায়ের বধূর কলসীর কাখে
সন্ধ্যা এলো রাখালের নদীর বাঁকে
সন্ধ্যা এলো পাখিদের নীড়ে
সন্ধ্যা এলো ধীরে ধীরে
জেলেদের জালে মাঝির হালে পশ্চিমে পুবে