আলোর ফোয়ারা ঐ দুধবাটি মুখটা
চাঁদ মামা দেয় হামা ভরে যায় বুকটা
ঝিলমিল ঝিলমিল তারাধূলি পথ
তার মাঝে চাঁদ এক আকাশ ভরত
রূপালী আলোয় নীশিথের নীলটায়
চাঁদ ভাসে আকাশে উড়ে ঐ চিলটায়
আকাশের চাঁদরে নীল কালো ঘনে
ভাসে পূর্ণিমার কিস্তি তিথি পূর্ণ লগনে
ঘড়ির কাঁটার মতো রাত ঠিক তিনটায়
পশ্চিমে হেলে যায় ধবলির ঐ বিলটায়
ঢেকে রাখে বুকে সে একরাশ সাদা নীল
ফুল হাওয়া নদীর সাথে সখ্যতা ঝিলমিল
উজাড় করে দেয় যা আছে সুধা তার
বুকের মাঝে শেষে ভেসে উঠে রমা হার
তার আলো যেন সুধা অমৃত মাতৃ সম
সমগ্র আকাশ জুড়ে তার মাতৃত্ব ঘন
চাঁদ উঠে বলে ধরনীতে ফুল ফোটে
নদী সাগর ঝিলে অনাবিল ঢেউ উঠে
বয়ে আনে অনাবিল আনন্দ প্রাচুর্য সে
শস্যদানার মতো রূপালী আলো যে
জগতের সকল কুল তা নেয় লুটে
তবু তার আলোক বর্ষ' কভু না টুটে
সে বাতাসে ঢালে শীতল কোমল আলো
তাইতো বাতাস এতো শীতল হীম মালো
হে চাঁদ মামা ঘুরে বামা ওরে অতিথি
তুমি আমার তৃষিত মনের শুক্লা তিথি
উড়ে যাও দূরে যাও যেন শ্বেত কবুতর
আকাশের চাঁদরে কি তোমার খোয়ার ঘর
চাঁদ যেন এক আকাশের জীবন্ত কবিতা
চলার পথ তার গতি ছন্দ সুরের সবিতা