তরলহীন তটিনী
মঙ্গল গ্রহে নদী ছিল একসময়
মঙ্গলের নদীটি তরলহীন ছায়া ছড়ায়
আ হা রে শুকিয়ে গেলো অবেলায় ।
যোদ্বা নারী’র সাঁতারে কল্ললিত ছিল নদীটি
যেন উছলিত নদী ও নারীর যুগল-প্রেমের ঝুঁটি ।
মঙ্গল গ্রহের সদ্য শনাক্ত নদীর মতো মগড়াটি আমার
আঁকাবাঁকা , সর্পিল , জালবৎ , মেখেছে পাহাড়-হাওর ।
মগড়াকে শুষ্ক করছে উজানি মুলুক
মগড়াকেও নির্জীব করছে কালো পূঁজির পুঁজক
আমার স্মৃতি-উর্বশী ,সভ্য-মনন শুষ্কতায় পুড়ছে ।
হয়তো অচিরেই মাঙ্গলিক এলিয়েন টাঙাবে
রঙ্গিন সামিনা , সরল বাউল গাইবে ,
কলবিঙ্ক কদম্বে কূজন করবে,
জলকেলিতে যুগল জাগিবে,প্রানে ও প্রণয়ে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন