যখন দুঃখেরা জেগে ওঠে বুকে-
চোখে উপচে ওঠে দু ফোঁটা অশ্রু,
যখন খুশিরা বাঁধ ভাঙ্গে সুখে
তখনও ঝরে দু ফোঁটা অশ্রু।

শরীরের চেয়ে ভারি এ জল-
হালকা হই তাই,ঝরে গেলে অশ্রু,
তুচ্ছ ভেবোনা,ভেবোনা নিষ্ফল-
মহামুল্যবাণ এই দু ফোঁটা অশ্রু।

শরীরে কেউ আঘাত করলে-
শুষ্ক চোখ ভরে,দু ফোঁটা অশ্রু
কারোর কথায়,হৃদয় ভাঙলে-
নিরবে ঝরে দু ফোঁটা অশ্রু।

কখনো,আঘাত পেলে ভালোবাসায়
তখনও ঝরে ঐ দু ফোঁটা অশ্রু,
অতিরিক্ত খুশির দমফাটা হাসায়-
ছলকে ওঠে সেই দু ফোঁটা অশ্রু।

প্রিয় কারোর বিদায় বেলায়-
ঝরে পরে সেই দু ফোঁটা অশ্রু,
কারো স্মৃতি,যখন হাতরে বেড়ায়
তখনো ঝরে দু ফোঁটা অশ্রু।

বলতে চেয়ে,না বলেই ফিরে আসা
তখনো তাজা দু ফোঁটা অশ্রু,
কারোর এক তরফা ভালোবাসা-
তারও সাক্ষী দু ফোঁটা অশ্রু।

মৃত্যুশোক কিংবা হারানোর হতাশায়
প্রতিক্ষণ ঝরে দু ফোঁটা অশ্রু,
নিয়তির কাছে যখন,মানুষ অসহায়
সবারই চোখে দু’ফোঁটা অশ্রু।

আত্মগ্লানি,মোনাজাত অথবা কোরবান
কাজে আসে তখনি দু ফোঁটা অশ্রু।
এই দু’ফোঁটা অশ্রু যে বড়ই মূল্যবান,
বুকের দীর্ঘশ্বাস এ দু’ফোঁটা অশ্রু।


~ হা বী ব