বিনিদ্র রাত,ঘন কালো মেঘের মত স্মৃতিগুলো
হানা দেয় মনের আকাশে,
হাহাকারে ওঠে দীর্ঘশ্বাস,শুন্যতা দৈত্যের মত
থাবা বসায় বুকের বাঁ-পাশে।
অতীত লোহার বেড়ীর মত,আষ্টেপৃষ্টে
জরিয়ে রাখে বন্দিদশার মত,
নির্যাতিত কয়েদির বিক্ষত শরীর যেমন,
আমার বুকেও তেমনি ক্ষত!
মুক্ত থেকেও যেন মুক্তি নেই,
অনন্ত যন্ত্রণা পোষা এই তুচ্ছ শরীরে,
সব ফেলে দুরে কোথাও যাওয়ার
উপায়ও নেই পরিজন ছেড়ে।
চারিদিকে শত বিলাসিতা থাকতেও
একটা শুন্যতায় ভরে যায় মন,
কোথাও একটু একাকিত্ব,স্বাধীনতায়
খুব করে কান্না করা প্রয়োজন।
চোখের জলের ভার সহ্য করার ক্ষমতা
কারোর নেই এই সংসারে,
তাইতো,দু'চোখে গঙ্গা-যমুনা বইয়ে দিলেই
মানুষ হালকা হতে পারে।
আমিও হালকা হতে চাই,তুলোর মতই
উড়তে চাই পুরোটা আকাশ জুরে
সব দীর্ঘশ্বাস,সব অপরাগতা পায়ে মাড়িয়ে
জীবন বাঁধতে চাই নতুন সুরে...
~ হা বী ব