ভুলতে চাইলেই ভোলা যায়না কিছু ক্ষত,
অথচ,ভুলে গেলেই জীবন সহজ হতো।
পুষে রাখা রাগ,
যন্ত্রণার দাগ!
জীবনের সাথে মিশে গেছে সবকিছু,
যেন,কত জন্মপাপ,ছাড়ছেইনা পিছু।

জীবনে বইছে ঝড়,দুঃখের মহোৎসব,
অথচ,হাসিমুখে সামলে নিচ্ছি সব।
ধৈর্য্য স্বভাব,
অর্থ অভাব!
মিশে গেছে জন্মলগ্নেই,যা কিছু অদরকারী,
ভুলতে চাইলেই আমরা কি,সব ভুলতে পারি?

চেহারায় চমক,আভিজাত্য সাজ,
মাথায় কিলবিলে যত চিন্তার ভাজ!
বুকটা রুক্ষ,
অনেক দুঃখ!
জিততে জিততেও সবখানে কেবল হারি,
সবাই তো পুষে রাখে বুকে,এমন মহামারী।

টিকে থাকার লড়াই নাকি,লড়তে হয় সবাইকেই,
ক্লান্ত আমি,লড়ার মত সত্যিই কোনো শক্তি নেই।
তবুও লড়ছি,
চেষ্টা করছি!
জীবন ছাড়খার পরিস্থিতির ভারে,কিছু কষ্ট অজানা,
এভাবে জীবনের বোঝা বওয়া,সবার জন্য সোজা না।


~ হা বী ব