চলতি পথে আচার ব্যাবহারে,
করছো কি পাপ জমা?
শরীর কিংবা কথার আঘাতের-
চেয়ে নিয়েছো কি ক্ষমা?

তোমার রাগ কিংবা কথায়-
দুঃখ পেয়েছে যারা,
কে জানে ক্ষমা চাওয়ার আগেই
যাবে না তারা মারা?

কথা কিংবা আচরণে কাউকে-
ভুল করে দিলে দুঃখ,
ক্ষমা চেয়ে নিয়ে,তাদের বুকে
লাগিয়ো প্রশান্তির বৃক্ষ।

অর্থ,ক্ষমতা চিরদিন থাকেনা-
মানুষকে করোনা নিচু,
দোয়ার মতই ফলদায়ী হতে পারে
অভিশাপ লাগলে পিছু।

তুচ্ছ স্বার্থে,বিক্রি করোনা মনুষ্যত্ব
নিজের বিবেকের কাছে,
আয়নাতে নিজের চোখ মেলানোর
সাহস কি পর্যাপ্ত আছে?

ভয় পাও স্রষ্টাকে,কিছু করার আগে
তাহলেই পাপ কমে যাবে,
বেহেশতের মত,অঢেল সুখ হয়তো-
এ পৃথিবীতেই খুঁজে পাবে।

~ হা বী ব