তোমার চোখের চাহনি-
আমার হৃদয় আকাশে বজ্রপাতের মত,
দৃষ্টির চমকে বিদ্যুৎ খেলে-
ঝলকে ঝলকে শরীর,শিহরণে কম্পিত।

গর্জে ওঠে বুকের আকাশ,
শুনি তোমার রিনরিনে কন্ঠস্বরের ঝংকার!
তোলপাড় হয় বক্ষ আমার,
আমি মুসাফির নাবিক,দিশাহীন হই বার বার।

আমি সর্বহারা যাযাবর-
বাহিরের ঝরে ভয় পাইনা,বুক বেধেছি আশায়।
ভয় হয় শুধু মনে ওঠা ঝড়ে,
অশান্ত মন শান্ত হবে,গভীর আলিঙ্গনের উষ্ণতায়।


~ হা বী ব